স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল কবে ভারতে আসছেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ভারত সফর নিয়ে জল্পনা অবশেষে শেষ হল। জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই ভারতের চার শহর সফর করবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ‘GOAT Tour of India 2025’ শীর্ষক সফর শুরু হবে ১২ ডিসেম্বর, আর সূচনার শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতাকে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

শুধু তাই নয় ভারতের ফুটবল প্রেমীরা মেসি বাদেও এ সফরে আরও দেখা পেতে পারেন তার ক্লাব সতীর্থ— লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস, জর্দি আলবা এবং রদ্রিগো ডে পলকে। তবে তাদের অংশগ্রহণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

মেসি প্রথমে কলকাতা পৌঁছাবেন ১২ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বর সকালে তাজ বেঙ্গল হোটেলে একটি ভক্তদের সাথে সাক্ষাত ইভেন্টে অংশ নেবেন। এরপর তিনি যাবেন আহমদাবাদ, মুম্বাই এবং নয়াদিল্লিতে। সফরের অংশ হিসেবে ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে।

এর আগে ২০১১ সালে কোলকাতা সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একটি প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি – প্রায় ১৪ বছর পর আবারও ভারতীয় মাটিতে পা রাখতে চলেছেন তিনি।

আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসির প্রিয় ‘মাতে’ (আর্জেন্টাইন হারবাল চা) এবং ভারতীয় আসাম চায়ের সমন্বয়ে একটি বিশেষ পরিবেশনার ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি ইলিশসহ বাঙালি ঐতিহ্যবাহী সব মাছ ও মিষ্টি থাকবে মেসির জন্য আয়োজিত ফুড ফেস্টিভ্যালে।

দুর্গাপূজার সময় ২৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া একটি মুরাল তৈরি করা হবে, যাতে ভক্তরা তাদের বার্তা লিখে রাখতে পারবেন। সফরের সময় সেই মুরালটি মেসির হাতে তুলে দেওয়া হবে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১০

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১১

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১২

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৩

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৪

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৬

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৭

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৮

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৯

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

২০
X