বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:২৭ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

তারকা ফুটবলারকে ছাড়া বড় চমক রেখে ব্রাজিলের দল ঘোষণা

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা। ‍ছবি : সংগৃহীত
প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্ব শেষ। বৈশ্বিক আসরকে সামনে রেখে এখন প্রস্তুত হওয়ার পালা। বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের ভুলত্রুটি শুধরে নিতে অক্টোবরে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য বড় চমক রেখে বুধবার (০১ অক্টোবর) দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

চলতি মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফর কররে সেলেসাওরা। আগামী ১০ অক্টোবর প্রথম প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ১৩ অক্টোবর এশিয়া সফরের শেষ প্রীতি ম্যাচে ব্রাজিল লড়বে জাপানের বিপক্ষে।

আনচেলত্তি ঘোষিত দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। লিভারপুলের সবশেষ ম্যাচে গুরুতর চোট পাওয়া গোলরক্ষক আ্যলিসন বেকারের পাশাপাশি চোটের জন্য দলে জায়গা হয়নি বার্সা তারকা রাফিনহারও। ঘোষিত দলে ডাকা হয়নি নেইমারকেও। চোট পাওয়ায় আরও দীর্ঘ হলো তারকার এই ফুটবলারের অপেক্ষা।

প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল- গোলরক্ষক: বেনটো, এদেরসন, হুগো সোসা; ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলি; মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা; ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগোর জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X