স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা

ডিন হুইসেন। ‍ছবি : সংগৃহীত
ডিন হুইসেন। ‍ছবি : সংগৃহীত

পেশির ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেন। চোটের কারণে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদের এ তারকা থাকছেন না। তার পরিবর্তে ইতোমধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন আ্যথলেটিকো বিলবাও ক্লাবের ডিফেন্ডার অমারিক লাপোর্তে।

জাতীয় দলের অনুশীলন শুরুর পর হুইসেনের পেশির ইনজুরির বিষয়টি সামনে আসে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরইএফএ) নিশ্চিত করেছে চোটের কারণে এই স্প্যানিশ ডিফেন্ডার অনুশীলনে যোগ দেননি। রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তার অবস্থার কোনো উন্নতির হচ্ছে না। মেডিকেল পরীক্ষার পর তার ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যেই হুইসেনকে জাতীয় দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আরইএফএ এক বিবৃতিতে হুইসেনের দ্রুত সুস্থতা কামনা করেছে।

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যে স্পেন আগামী মঙ্গলবার বুলগেরিয়াকে আতিথ্য দিবে। শনিবার জর্জিয়ার মুখোমুখি হবে তারা। ৩১ বছর বয়সী আ্যথলেটিকো বিলবাও ডিফেন্ডার লাপোর্তে গত বছর ইউরোজয়ী স্প্যানিশ দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাছাইপর্বে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে স্পেন গ্রুপ-ই’র শীর্ষে রয়েছে। জর্জিয়া ও তুরষ্ক তিন পয়েন্ট করে নিয়ে পরের দুই অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X