স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যে সমীকরণ মিললে তিন ম্যাচ হেরেও সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

নারী বিশ্বকাপে বাজে সময় পার করছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
নারী বিশ্বকাপে বাজে সময় পার করছে পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে কোণঠাসা অবস্থায় পাকিস্তান। সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০৭ রানের বড় ব্যবধানে হারে তারা। তিন পরাজয়ে সেমিফাইনালে ওঠার পথটা অনেকটাই কঠিন তাদের জন্য। তবে একেবারেই যে অসম্ভব সেটিও নয়।

আট দলের বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বাকি আরও চারটি। পাকিস্তানকে শেষ চারে উঠতে হলে বাকি চারটি ম্যাচের সবগুলোই জিততে হবে। তবে নিজেরা শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। লিগ পর্বে চার ম্যাচের বেশি যেন তিনটির বেশি দল না জেতে সেদিকেও খেয়াল রাখতে হবে তাদের।

নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তান বুধবার (১৫ অক্টোবর) কলম্বোয় ইংল্যান্ডের বিপক্ষে, ১৮ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে এবং শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা (২১ অক্টোবর) ও স্বাগতিক শ্রীলঙ্কার (২৪ অক্টোবর) মুখোমুখি হবে। আপাতত তিন ম্যাচের সবকটি হেরে শূন্য পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে তলানিতে পাকিস্তান। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষ অস্ট্রেলিয়া। বাকি ছয়টি দল ২টি করে ম্যাচ খেলেছে।

সমান ৪ পয়েন্ট করে পেলেও রানরেটে এগিয়ে ভারতকে তিনে ঠেলে দুইয়ে ইংল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে চারে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাও ২ পয়েন্ট পেলেও বাংলাদেশের সঙ্গে রানরেটে পিছিয়ে পাঁচে। ১ পয়েন্ট নিয়ে ছয়ে শ্রীলঙ্কা ও সাতে কোনো পয়েন্ট না পাওয়া নিউজিল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১০

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১১

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৪

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৫

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৭

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৮

বাস খাদে পড়ে নিহত ৪

১৯

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

২০
X