স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

বার্সার ম্যাচ যুক্তরাষ্ট্রে হতে দিতে চায় না মাদ্রিদ। ছবি : সংগৃহীত
বার্সার ম্যাচ যুক্তরাষ্ট্রে হতে দিতে চায় না মাদ্রিদ। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের দুই শক্তিশালী ক্লাব বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ডিসেম্বরের লা লিগা ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের প্রস্তাবে কড়া আপত্তি জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবটির দাবি, এই সিদ্ধান্ত প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করবে এবং ‘অগ্রহণযোগ্য দৃষ্টান্ত’ তৈরি করবে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ইতোমধ্যে ম্যাচডে-১৭ এর এই খেলাটি (২০ ডিসেম্বরের সপ্তাহান্তে) যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের অনুরোধ উয়েফার কাছে পাঠিয়েছে।

লা লিগা এর আগেও ২০১৮-১৯ মৌসুমে যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিল, তবে ফিফা, আরএফইএফ ও মার্কিন ফুটবল ফেডারেশনের আপত্তিতে তা স্থগিত হয়।

মঙ্গলবার এক বিবৃতিতে রিয়াল জানায়, তারা ইতোমধ্যেই ফিফাকে অনুরোধ করেছে- সব অংশগ্রহণকারী ক্লাবের সম্মতি ছাড়া যেন ম্যাচটি অনুমোদন না দেওয়া হয়। এছাড়া উয়েফা ও স্পেনের সুপ্রিম স্পোর্টস কাউন্সিলকেও (সিএসডি) বিষয়টি আটকে দেওয়ার আহ্বান জানিয়েছে।

‘এই প্রস্তাব প্রতিযোগিতার মৌলিক নীতি ‘আঞ্চলিক প্রতিদান’-কে লঙ্ঘন করছে। ঘরোয়া দ্বি-পর্বের লিগে একবার ঘরে, একবার প্রতিপক্ষের মাঠে ম্যাচ হয়—এই নিয়ম ভাঙলে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হবে,’—বিবৃতিতে উল্লেখ করেছে রিয়াল।

তাদের মতে, একতরফাভাবে এই সিদ্ধান্ত গ্রহণ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমতা নষ্ট করবে, ফলাফলের বৈধতা প্রশ্নবিদ্ধ করবে এবং খেলাধুলাবহির্ভূত স্বার্থে ব্যতিক্রমের সুযোগ তৈরি করবে—যা প্রতিযোগিতার সততা ক্ষুণ্ন করবে।

লা লিগা ২০১৯ সালের জানুয়ারিতে বার্সা-জিরোনা ম্যাচ যুক্তরাষ্ট্রে নিতে চাইলেও তা ভেস্তে যায়। গত মৌসুমে বার্সা–আতলেতিকো মাদ্রিদ ম্যাচ নিয়েও একই পরিকল্পনা থাকলেও সময়স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।

এখন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের লক্ষ্য ২০২৫-২৬ মৌসুমেই যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করা।

এদিকে শুধু লা লিগাই নয়, ইতালির সিরি আ-ও বিদেশে ম্যাচ আয়োজনের পথে হাঁটছে—আগামী ফেব্রুয়ারিতে এসি মিলান বনাম কোমো ম্যাচটি অস্ট্রেলিয়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X