স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

রোড টু ২৬: ব্রাজিলের প্রতিপক্ষ কারা, কবে কখন ম্যাচ

ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত
ব্রাজিল ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে ‘রোড টু ২৬’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি হাই প্রোফাইল ম্যাচে অংশ নেবে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস) জাতীয় দলের জন্য আগামী মার্চে অনুষ্ঠিতব্য এই ম্যাচের তথ্য নিশ্চিত করেছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্রোয়েশিয়া দলটি ফ্লোরিডার অরল্যান্ডো সফর করবে, যেখানে তারা ‘রোড টু ২৬’ শিরোনামের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজে অংশ নেবে। এই সিরিজে ক্রোয়েশিয়ার পাশাপাশি অংশ নেবে ব্রাজিল, কলম্বিয়া ও ফ্রান্স।

ক্রোয়েশিয়া প্রথমে ২৬ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবে, এরপর ৩১ মার্চ ব্রাজিলের মুখোমুখি হবে। দুটি ম্যাচই অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ‘রোড টু ২৬’ সিরিজের চারটি ম্যাচের টিকিট সাধারণ দর্শকের কাছে বিক্রির জন্য উন্মুক্ত হবে ১৩ জানুয়ারি।

বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে কলম্বিয়ার অবস্থান ১৩তম। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার তৃতীয় সর্বোচ্চ র‌্যাংকধারী দল-আর্জেন্টিনা ও ব্রাজিলের পরের অবস্থানে রয়েছে। ক্রোয়েশিয়ার মতো ২০২৬ বিশ্বকাপে এটি হবে কলম্বিয়ার সপ্তম অংশগ্রহণ। ব্রাজিলের আগে এবং আর্জেন্টিনা ও ইকুয়েডরের পেছনে থেকে তারা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় হয়ে মূলপর্বের টিকিট পেয়েছে

অন্যদিকে ব্রাজিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল। যারা পাঁচবার শিরোপা জিতেছে এবং এ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয় ২০০৫ সালে স্পিল্টে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ২০০৬ বিশ্বকাপে জার্মানিতে ব্রাজিল জেতে ১-০ গোলে, ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলে জেতে ৩-১ গোলে এবং ২০১৮ সালে লিভারপুলে এক প্রীতি ম্যাচে জিতেছিল ২-০ গোলে।

এদিকে ক্রোয়েশিয়া ও কলম্বিয়ার মধ্যে এটি হবে প্রথমবারের মতো কোনো ম্যাচ। এর আগে দুই দল কখনো মুখোমুখি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X