স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

অর্থ পুরস্কারের পাশাপাশি প্লট পাচ্ছেন সেনেগালের ফুটবলাররা

আফ্রিকান নেশন্স কাপের শিরোপা হাতে ফুটবলাররা। ছবি : সংগৃহীত
আফ্রিকান নেশন্স কাপের শিরোপা হাতে ফুটবলাররা। ছবি : সংগৃহীত

আফ্রিকান নেশন্স কাপ জয়ের পর সেনেগাল জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের বেশি বোনাস ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় প্লট দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে।

দেশটির রাজধানী ডাকারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিজয়ী ‘লায়ন্স অব তেরাঙ্গা’ দলকে স্বাগত জানাতে হাজারো উচ্ছ্বসিত সমর্থক রাস্তায় নেমে আসে।

দলের ২৮ জন খেলোয়াড় প্রত্যেকে পাবেন ৭ কোটি ৫০ লাখ সিএফএ ফ্রাঁ (প্রায় ১ লাখ ৩৪ হাজার ৮৯২ মার্কিন ডলার) করে বোনাস। এতে মোট বোনাসের পরিমাণ দাঁড়ায় ২১০ কোটি সিএফএ ফ্রাঁ বা প্রায় ৩৭ লাখ মার্কিন ডলার। পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়কে ১,৫০০ বর্গমিটার আয়তনের জমির প্লট দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

এ ছাড়া সেনেগাল ফুটবল ফেডারেশনের সদস্যরা পাবেন ৫ কোটি সিএফএ ফ্রাঁ করে বোনাস ও ১,০০০ বর্গমিটার জমির প্লট। মরক্কোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নেওয়া সেনেগাল প্রতিনিধিদলের সদস্যরা পাবেন ২ কোটি সিএফএ ফ্রাঁ এবং ৫০০ বর্গমিটার জমির প্লট।

প্রেসিডেন্ট ফায়ে আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মীরা মোট ৩০ কোটি ৫০ লাখ সিএফএ ফ্রাঁ বোনাস পাবেন।

রোববার অতিরিক্ত সময়ে স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারিয়ে সেনেগাল চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১০

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১১

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১২

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৩

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৪

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৫

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৭

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৮

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১৯

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

২০
X