স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শেষ আটে অগ্নিপরীক্ষা, কে কার মুখোমুখি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রেকর্ড ৬ ক্লাব ছিল ইংল্যান্ডের। কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল, টটেনহাম ও চেলসি। টিকে আছে কেবল লিভারপুল ও আর্সেনাল।

কোয়ার্টার ও সেমিফাইনালের ড্র নির্ধারিত হয়েছিল আগেই। তাতে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হচ্ছে লিভারপুল। আর সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ফাইনালের আগে দেখা হবে না রিয়াল-বার্সার।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে। ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল।

অ্যা নফিল্ডে শেষ ষোলোর ফিরতি লেগে গালাতাসারাইকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। প্রথম লেগ ১-০ গোলে হারায় দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠল অল রেডরা।

পেনাল্টি মিস করলেও ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে এক গোল করেন মোহাম্মদ সালাহ। চ্যাম্পিয়নস লিগে এটা তার ৫০তম গোল। প্রথম আফ্রিকান হিসেবে এই মাইলফলকে পা রেখেছেন সালাহ।

ফিরতি লেগে আতালান্তাকে ৪-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন হ্যারি কেইন, তাতে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোল করলেন তিনি। প্রথম লেগ তারা জিতেছিল ৬-১ গোলে। দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাবটি।

শেষ আটে কে কার মুখোমুখি

কোয়ার্টার ফাইনাল ১: পিএসজি–লিভারপুল কোয়ার্টার ফাইনাল ২: রিয়াল মাদ্রিদ–বায়ার্ন মিউনিখ কোয়ার্টার ফাইনাল ৩: বার্সেলোনা–আতলেতিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনাল ৪: স্পোর্তিং লিসবন–আর্সেনাল

সেমিফাইনালে মুখোমুখি :

সেমিফাইনাল ১: কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী–কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী সেমিফাইনাল ২: কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী–কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ ১৪ ও ১৫ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ ৫ ও ৬ মে। ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১০

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১২

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৩

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৫

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৬

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৭

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৮

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

১৯

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

২০
X