স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

দলের সঙ্গে যোগ দিলেন না হামজা, কিন্তু কেন?

হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী। ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল শনিবারই ভিয়েতনাম পৌঁছে গেছে। আজ রোববার বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর ভিয়েতনামে পৌঁছানোর কথা ছিল। তবে দলের সঙ্গে যোগ দিতে পারেননি হামজা। দুই দিন পিছিয়ে ২৪ মার্চ বিকেলে পুনঃনির্ধারিত হয়েছে।

গত সপ্তাহে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানিয়েছিলেন, হামজা ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনাম পৌঁছাবেন। ফেডারেশনও এই সময়ের মধ্যে একই তথ্য দেয়। এমনকি দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়াও বলেছিলেন দুই দিন পর হামজা আসবে। এই তারকা মিডফিল্ডার ২২ মার্চ ভিয়েতনামে যুক্ত হবেন– সেই আলোকে হোটেল রুম ও অন্যান্য ব্যবস্থা রেখেছিল বাফুফে।

ফেডারেশন ও দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য– আজ আসার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। গতকাল (শনিবার) হামজার দল লেস্টার সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ডের সঙ্গে ম্যাচ খেলেছে ৷ গোলশূন্য ম্যাচটিতে অবশ্য হামজা নামেননি। ক্লাব ফিফা উইন্ডোর সময়ে ছাড়তে চেয়েছে। তাই ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হবেন। ইস্তাম্বুলে ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে পৌঁছাবেন ভিয়েতনামের হ্যানয়ে।

তবে সেদিন বিকেলে এসে অনুশীলন করতে পারবেন না হামজা। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগেরদিনই শুধু অনুশীলনের সুযোগ পাবেন। আন্তর্জাতিক ফুটবলে ক্লাব থেকে ছুটি পেয়ে ২-১ দিনের অনুশীলনেই জাতীয় দলে খেলেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X