স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভিয়েতনামে পৌঁছে দেশবাসীকে যে বার্তা দিলেন জামাল-শমিতরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : বাফুফে

রমজান শেষে আজ দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। ভিয়েতনামে পৌঁছে দেশবাসীকে ঈদ মোবারক বলেছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা।

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে শুক্রবার রাতে ঢাকা ছাড়ে বাংলাদেশ ফুটবল দল। আজ শনিবার সকালে হ্যানয় বিমানবন্দরে পৌঁছেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘আমাদের দলের পক্ষ থেকে আপনাদের ঈদ মোবারক। বাংলাদেশ জাতীয় দল সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা।’

বাফুফের ভিডিও বার্তায় শমিত বলছেন, ‘সবাইকে জানাই ঈদ মোবারক। আপনারা সবাই আনন্দ করুন।’ জামাল ভূঁইয়া বলেছেন, ‘ঈদ মোবারক সবাইকে।’ সবার একটাই চাওয়া, পরিবারের সঙ্গে সবাই যেন এবারের ঈদ উপভোগ করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনসাধারণের ঢল নামে। ঈদের দিনে তারেকের সঙ্গে আলিঙ্গন করার পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছেন আমিনুল। ক্যাপশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী লিখেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়।’

ঈদের ছুটিতে যখন পুরো দেশ উৎসবে মাতোয়ারা হওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ব্যস্ত সময় পার করছেন দেশের ফুটবলাররা। জাতীয় দল, ছেলেদের অনূর্ধ্ব-২০ দল এবং মেয়েদের অনূর্ধ্ব-২০ দল—এই তিন দলের কারোই এবার পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ নেই। কারণ, সামনে যে অপেক্ষা করছে খেলা। ছেলেরা এরই মধ্যে ভিয়েতনামে পৌঁছে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X