স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

যে সমীকরণে এখনো বিশ্বকাপ খেলতে পারে ইতালি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির জন্য বিশ্বকাপ মানেই গৌরবের মঞ্চ। ‘আজ্জুরি’ নামে পরিচিত দলটি দীর্ঘদিন ধরেই বিশ্ব ফুটবলে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ভাটা পড়েছে সেই ধারাবাহিকতায়। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা না পাওয়ায় হতাশা যেন এখন পুরো ইতালিজুড়ে স্পষ্ট।

প্লে-অফে নিজেদের শেষ ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার কাছে হেরে ২০২৬ বিশ্বকাপে ইতালির খেলার স্বপ্ন প্রায় শেষ হয়েই গিয়েছিল। ওই হারের পর থেকে অনেকেই ভেবে নিয়েছিল এ বিশ্বকাপেও হয়তো ইতালিকে দর্শকের কাতারেই থাকতে হবে।

তবে অনিশ্চয়তার খেলা ফুটবলে হঠাৎ করেই এক নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে ইতালির কাছে। যদিও সেটি এখনো অনেকটাই ক্ষীণ।

এই সম্ভাবনার সূত্রপাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা থেকে। ইরান জাতীয় ফুটবল দল ২০২৬ সালের বিশ্বকাপে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে বলে জানা যায়। দেশটির ক্রীড়ামন্ত্রী চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে খেলতে আগ্রহী নয় বলে জানিয়েছেন ইতোমধ্যেই। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, ‘নির্ধারিত সূচি অনুযায়ীই ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।’

এই দ্বিধার মধ্যেই আলোচনায় এসেছে ফিফার একটি নিয়ম। ফিফার নীতিমালার ৬.২ অনুচ্ছেদ অনুযায়ী কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের জায়গায় ‘বিকল্প দল’ নেওয়ার সুযোগ থাকে। সাধারণত সংশ্লিষ্ট প্লে-অফের রানারআপ বা একই অঞ্চলের সর্বোচ্চ র‍্যাংকিংয়ে থাকা দলকে সুযোগ দেওয়া হয়।

এই হিসেবে ইরানের অনুপস্থিতিতে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ খেলার দৌড়ে এগিয়ে রয়েছে আরব আমিরাত। কারণ তারা এশিয়ান প্লে-অফে পৌঁছেছিল, যদিও পরে ইরাকের কাছে হেরে যায়।

তবে এখানেই শেষ নয়। ফিফার নিজস্ব বিবেচনায় ভিন্ন সিদ্ধান্ত নেওয়ারও সুযোগ রয়েছে। আর এখানেই আলোচনায় এসেছে ইতালির নাম। যদি অঞ্চলভিত্তিক নিয়মের বাইরে গিয়ে বিশ্ব র‍্যাংকিং বিবেচনা করা হয় তাহলে সুযোগ পেতে পারে ইতালি।

ইরাক জাতীয় দলের সহকারী কোচ রেনে মিউলেনস্টিন বলেন, ‘এএফসির হিসাব অনুযায়ী ইরানের জায়গায় ইরাকের যাওয়ার সম্ভাবনাই বেশি। আর তাদের জায়গা পূরণে সংযুক্ত আরব আমিরাত খেলতে পারে অন্য প্লে-অফ ম্যাচে।’

তবে একইসঙ্গে তিনি আরেকটি গুঞ্জনের কথাও তুলে ধরেন তা হলো— ফিফা যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে তারা সর্বোচ্চ র‌্যাংকিংয়ে থাকা কোনো দলকে আমন্ত্রণ জানাতে পারে। আর সেই তালিকায় সবচেয়ে বড় নামটি হতে পারে ইতালি।

তবে বাস্তবতা বলছে, এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ইতালিকে সুযোগ দেওয়া হলে ইউরোপ থেকে অতিরিক্ত একটি দল সুযোগ পাবে বিশ্বকাপে। এটি অন্য অঞ্চলের দলগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে।

সব হিসেব-নিকেশের পরেও ইতালির বিশ্বকাপ খেলা এখনো অনিশ্চিত বললেই চলে। অলৌকিক কিছু না ঘটলে তাদের এই অপেক্ষা দীর্ঘই হতে যাচ্ছে। শেষ পর্যন্ত ইতালির ভাগ্যে কী রয়েছে তা জানতে অনেকেই এখন তাকিয়ে আছেন ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X