স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হাভিয়ের কাবরেরাকে বিদায় করছে বাফুফে

হাভিয়ের কাবরেরা। ছবি : সংগৃহীত
হাভিয়ের কাবরেরা। ছবি : সংগৃহীত

হাভিয়ের কাবরেরাকে বিদায় করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংশ্লিষ্ট সূত্র আজ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

২০২২ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া স্পেনের হাভিয়ার ক্যাবরেরার সাথে বাফুফে চুক্তি বাড়িয়েছে ৩ দফা। সর্বশেষ যে চুক্তি আছে কাববরেরার সাথে তা শেষ হবে চলতি মাসেই। এ বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা। বিশ্বকাপের আগে জুনে ফিফা উউন্ডোও আছে। ফিফা উইন্ডো ও সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন কোচ নিয়োগ দেবে নাকি কাবরেরার সাথেই চুক্তি বাড়াবে তা নিয়ে ধোঁয়াশা ছিল তবে। আজ তার বিদায় নিশ্চিত হয়ে গেছে।

জাতীয় দলের কোচ ও অন্যান্য বিষয়গুলো দেখভাল করে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। যে কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই। তবে কমিটির অন্যরা গুরুত্বপূর্ণ এসব বিষয়ে মুখ খুলতে চান না। সবাই সবকিছু জানেনও না। তাই প্রধান কোচের ইস্যুটা সবার কাছেই অস্পষ্ট ছিল।

এই স্প্যানিশ কোচের অধীনে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ৩৯টি। জয় মাত্র ১০টি। ১০টি ড্র করে হেরেছে ১৯টিতে। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে লম্বা সময়ের কোচের রেকর্ড এরই মধ্যে করে ফেলেছেন কাবরেরা।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়ে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের জেমি ডে’র রেকর্ড। সেটি ছিল ক্যাবরেরার ক্যারিয়ারে বাংলাদেশের ডাগআউটে ৩০তম ম্যাচ। তার আগে কাবরেরার রেকর্ড ছিল ২৯ ম্যাচের। ভারতের ম্যাচের পর সেই সংখ্যাটা বাড়িয়ে এখন ৩৯।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

১০

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

১১

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

১৩

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

১৪

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

১৫

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

১৬

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

১৭

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১৮

কমলো হার্টের রিংয়ের দাম

১৯

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

২০
X