

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, বাংলাদেশ ব্যাংক- এর ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক উপস্থিত ছিলেন। এছাড়া পর্ষদের আহ্বানে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে মার্জার প্রক্রিয়ার আওতাধীন পাঁচ ব্যাংকের প্রশাসকরাও উপস্থিত ছিলেন।