নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

সোহেল সরকার। ছবি : সংগৃহীত
সোহেল সরকার। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহেল সরকার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল সরকার সুনামগঞ্জ জেলার দিরাই থানার নয়াগাঁও গ্রামের সুমেন সরকারের ছেলে। তিনি রামারবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ জানান, মঙ্গলবার বিকেলে রামারবাগ এলাকার ওই ভাড়া বাড়ির ছাদে পাঁচ বছরের শিশুটি খেলাধুলা করছিল। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার কৌশলে শিশুটিকে ছাদ থেকে সিঁড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার শুরু করলে সোহেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, রাতে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এরপর গভীর রাতে শিশুর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার ভোরে সোহেল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, ‘শিশু ধর্ষণ চেষ্টার বিষয়ে একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

১০

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

১১

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

১২

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১৩

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১৫

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৬

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৭

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৮

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

২০
X