কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৯:৫৮ এএম
আপডেট : ১১ জুন ২০২৬, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

মোদি ও ট্রাম্পের সংবাদ সম্মেলনের পুরোনো ছবি
মোদি ও ট্রাম্পের সংবাদ সম্মেলনের পুরোনো ছবি

ওমান উপকূলের কাছে ২৪ ভারতীয় নাবিক বহনকারী একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে ভারত। হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। খবর আলজাজিরার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার নিশ্চিত করেছে, নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জেসন মিকসকে তলব করা হয়েছে। ঘটনার ব্যাখ্যা ও উদ্বেগ জানাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যায় ওমান উপসাগর দিয়ে যাত্রার সময় ইরানি তেল পরিবহনকারী সেত্তেবেলো নামের একটি জাহাজের বিরুদ্ধে নির্ভুল অভিযান চালানো হয়। তাদের অভিযোগ, জাহাজটির ক্রুরা মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে চলেনি।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, রাসায়নিক ও তেলবাহী ট্যাংকারটি ওমানের সোহার বন্দরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ইঞ্জিন কক্ষে অগ্নিকাণ্ডের খবর দেয়। পরে জাহাজটি বিপদ সংকেত পাঠালে ওমানের নৌবাহিনী উদ্ধার অভিযানে অংশ নেয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজে থাকা ২৪ ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। ভারত সরকার এ ঘটনার নিন্দা জানিয়ে অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

এদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে মার্কিন হামলার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার জন্য ভারত সরকারের ওপর চাপ বাড়ছে। এর আগে চলতি সপ্তাহে ভারতীয় নাবিক বহনকারী আরেকটি জাহাজে হামলার ঘটনায় নয়াদিল্লি প্রকাশ্যে কোনো প্রতিবাদ না জানানোয় সমালোচনার মুখে পড়েছিল সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জয়ের পর প্রেমিকা বদলের মামলায় জড়ান মেসির সতীর্থ্য

অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের

ইরানকে ২২ দেশের হুঁশিয়ারি

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

‘বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান’

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

আবারও টস জিতল অস্ট্রেলিয়া, একাদশ থেকে বাদ সাইফ

আয়-ব্যয়ের হিসাবই কি সব? আর কী থাকে বাজেটের ভেতর?

বিশ্বকাপ জিতলে কে কত টাকা পাবে?

১০

বাজেটের আগে স্বর্ণের দামে বড় পতন

১১

ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজে অংশ নিয়ে জিতে নিন আর্জেন্টিনার জার্সি

১২

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন, যেভাবে সাজানো হচ্ছে একাদশ

১৩

আয়োজক তিন দেশ, কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান

১৪

জুলাই সনদ বাস্তবায়নে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠনের ইঙ্গিত মঞ্জুর

১৫

মার্কিন দূতকে জরুরি তলব করল ভারত

১৬

যুবদল নেতা জাকির গ্রেপ্তার

১৭

বিশ্বকাপে ফ্রিতে যা বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

১৮

১২ ক্ষেপণাস্ত্র ফেলে এফ-৩৫সহ ৩ মার্কিন যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ইরান

১৯

বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে ৬০ পণ্যের দাম

২০
X