

ফুটবলপ্রেমীদের জন্য আকর্ষণীয় আয়োজন করেছে ওয়ালটন ফ্যান। ‘ওয়ালটন ফ্যান ফিফা বিশ্বকাপ কুইজ ২০২৬’-এ অংশ নিয়ে প্রতিদিন জিতে নিন আর্জেন্টিনার জার্সি।
কুইজে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের পূর্ণ নাম, মোবাইল নম্বর এবং বর্তমান ঠিকানা জমা দিতে হবে। ছদ্মনাম ব্যবহার করে অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে না।
কুইজ কার্যক্রম শুরু হবে আগামী ১১ জুন থেকে এবং চলবে ২০ জুন পর্যন্ত।
কুইজ শেষে নয়, বরং প্রতিদিন লটারির মাধ্যমে একজন করে বিজয়ী নির্বাচন করা হবে। নির্বাচিত বিজয়ীদের নাম কালবেলা অনলাইন এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এছাড়া বিজয়ীদের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করা হবে।
পুরস্কার হিসেবে প্রতিদিনের বিজয়ীরা ওয়ালটন ফ্যানের পক্ষ থেকে পাবেন আর্জেন্টিনা দলের জার্সি।
প্রতিযোগিতার নিয়মাবলীতে প্রয়োজনে যে কোনো পরিবর্তন করতে পারবে কর্তৃপক্ষ। এছাড়া কালবেলা ও ওয়ালটনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এই কুইজে অংশগ্রহণ করতে পারবেন না।
কুইজে অংশ নিতে ক্লিক করুন- https://www.kalbela.com/quiz