মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

অঙ্গদ বীর সিং বাজওয়া। ছবি : সংগৃহীত
অঙ্গদ বীর সিং বাজওয়া। ছবি : সংগৃহীত

জাতীয় দলে বা বড় ইভেন্টে খেলতে তারকা খেলোয়াড়রা অনেক ধরনের সিদ্ধান্ত নেন। তবে ভারতের শটগান শুটার অঙ্গদ বীর সিং বাজওয়া বড় সিদ্ধান্তই নিয়ে ফেললেন। একেবারে দেশ বদলে ফেললেন তিনি। ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন অঙ্গদ। নাম লেখালেন উত্তর আমেরিকার বৃহৎ দেশ কানাডার জাতীয়তায়। এখন থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কানাডার হয়ে লড়াই করতে দেখা যাবে এই চ্যাম্পিয়নকে।

চলতি বছরেই রয়েছে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস। এই দুই ইভেন্টে অঙ্গদের গায়ে থাকবে কানাডার জার্সি।

গত মাসে নয়াদিল্লির ড. করনি সিং শুটিং রেঞ্জে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন বাজওয়া। সেখানে পুরুষদের স্কিট ইভেন্টে তিনি চতুর্থ হন। এরপরই তার জাতীয়তা বদলের বিষয়টি সামনে আসে।

জাতীয়তা পরিবর্তনের কথা কথা অঙ্গদ নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অঙ্গদের সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, কানাডার জাতীয় দলের জার্সির ছবি পোস্ট করে একটি ছবি। এভাবেই ভারতকে বিদায় জানিয়েছেন তিনি।

অঙ্গদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, পারিবারিক কারণে কানাডায় পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন অঙ্গদ। পরিবার কানাডায় থাকে। সেখানে বাবার হাসপাতাল রয়েছে। বয়স হওয়ায় একা ব্যবসা সামলাতে সমস্যা হচ্ছে তার। বাবাকে সহায়তা করতেই নাকি কানাডায় যাওয়ার সিদ্ধান্ত অঙ্গদের।

ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এনআরএআই) অনাপত্তিপত্র পেয়েছেন অঙ্গদ। অনাপত্তিপত্র পাওয়ায় কানাডার প্রতিনিধিত্ব করতে কোনও বাধা রইল না অঙ্গদের। এনআরএআই-এর সাধারণ সম্পাদক পবন সিংহ বলেছেন, ‘অঙ্গদ আমাদের কাছে অনাপত্তিপত্রের আবেদন জানিয়েছিলেস। তিনি কোন দেশের হয়ে খেলবে, সেটা তার সিদ্ধান্ত। আমরা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। আমরা অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। তবে তার মতো প্রতিভার চলে যাওয়াটা আমাদের জন্য নিশ্চিতভাবে বড় ক্ষতি। কিন্তু তাকে আটকানোর কোনো উপায় আমাদের নেই।’

ভারতের অন্যতম সেরা শটগান শুটার অঙ্গদ। ২০২৩ সালের এশিয়ান গেমসে ভারতের ব্রোঞ্জজয়ী স্কেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পর পর দু’বার ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের নজির রয়েছে তার। এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে ভারতের সোনা জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন অঙ্গদ।

৩০ বছর বয়সি এ শুটার টোকিও অলিম্পিক ২০২০-এ ভারতের হয়ে খেলেছিলেন। তিনি স্কিট শুটিংয়ে দুবার এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। জাতীয়তা বদলের জন্য তিনি ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন। সংস্থাটি তাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছে।

২০১৩ সালে প্রতিযোগিতামূলক শুটিং শুরু করেন বাজওয়া। ২০১৫ সালে কুয়েত সিটিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে তিনি স্বর্ণ জেতেন। দলগত ইভেন্টেও শিরোপা জিতেছিলেন। সঙ্গী ছিলেন অনন্তজিত সিং নারুকা ও অর্জুন সিং মান।

২০১৮ সালে কুয়েত সিটিতেই এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে সিনিয়র বিভাগে স্বর্ণ জেতেন তিনি। ফাইনালে তার স্কোর ছিল নিখুঁত ৬০/৬০। এটি তখন ছিল নতুন রেকর্ড। একই সঙ্গে এটি ছিল স্কিট শুটিংয়ে ভারতের প্রথম মহাদেশীয় স্বর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X