স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট : অলিম্পিক আয়োজনেও বাধার মুখে ভারত!

ভারত দল। ছবি : সংগৃহীত
ভারত দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এবার ভারতে যাচ্ছে না বাংলাদেশ। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, মূল বিষয় নিরাপত্তা ইস্যু হলেও পর্দার আড়ালে বড় ভূমিকা রেখেছে রাজনীতি। আর ক্রিকেটের এই রাজনীতি কি এবার অলিম্পিকের দরজায়ও কড়া নাড়ছে? বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট শুধু ক্রিকেট সংকট নয়, এটি এখন ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নকেও প্রশ্নবিদ্ধ করছে।

শুরুটা হয়েছিল নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে। এরপর বিষয়টি আর শুধু ক্রিকেটে সীমাবদ্ধ থাকেনি। বরং ক্রিকেট মাঠের উত্তেজনা ছাড়িয়ে এবার কূটনীতির আঙিনায় প্রভাব ফেলছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। রাজনৈতিক উত্তেজনার জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর পর বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকেও জায়গা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এরপর গোটা ক্রিকেট দুনিয়াতেই তোলপাড় শুরু হয়। বাংলাদেশের সমর্থন জানিয়ে পাকিস্তান তো ভারত বিশ্বকাপ বয়কটেরও পরিকিল্পনা করছে বলে জানায় দেশটির গণমাধ্যম। এমন পরিস্থিতি এখন আরও বড় দুশ্চিন্তার কারণ ভারতের জন্য। ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে তারা। তবে আসতে পারে বড় বাধা। বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ায় হুমকির মুখে পড়তে যাচ্ছে ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে সবসময়ই কড়া অবস্থানে। কোনো দেশ বয়কটের আশঙ্কা থাকলে অলিম্পিক আয়োজনের সুযোগ কার্যত অনিশ্চিত। আইওসি সূত্র বলছে, ভারতকে আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করার স্পষ্ট বার্তা দিতে হবে। নতুবা হারাতে হবে অলিম্পিক আয়োজনের স্বপ্ন।

তবে কি বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটের এ রাজনৈতিক সংকট তাদের অলিম্পিক স্বপ্নে দাঁড়াবে বড় বাধা হয়ে? সেটাই এখন দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X