স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে এ কেমন অপমান?

অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে সহজেই হারিয়েছে পাকিস্তান। ছবি : ক্রিকইনফো
অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে সহজেই হারিয়েছে পাকিস্তান। ছবি : ক্রিকইনফো

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শেষ সিরিজ খেলছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ২০২২ সালের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া দল এখন পাকিস্তানে। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া ৭ খেলোয়াড়কে নিয়ে পাকিস্তানে খেলতে এসেছে অজিরা। যাকে অস্ট্রেলিয়ার ‘বি’ দল বলা হচ্ছে। আর বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে এমন দুর্বল দল পাঠানোকে অপমানজনক হিসেবে দেখছে খোদ পাকিস্তানের ক্রিকেটবোদ্ধারাই।

পাকিস্তানের ফ্লাইটে চড়েননি প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, টিম ডেভিড, নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল বাদে বাকিরা ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে। বিশ্বকাপ দলে না থাকা শন অ্যাবট, মাহলি বিয়ার্ডম্যান, বেন ডারশুইস, জ্যাক এডওয়ার্ডস, মিচ ওয়েন, জশ ফিলিপ্পে ও ম্যাথু রেনশকে পাকিস্তান সফরে রাখা হয়। যদিওবা সর্বশেষ তথ্য অনুযায়ী প্যাট কামিন্স বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় টি-টোয়েন্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস।

এমন দল পাঠানোর কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক তারকা। সাবেক অধিনায়ক মঈন খান শুধু অস্ট্রেলিয়াকে নয়, এসইএনএ দেশগুলো সম্প্রতি পাকিস্তানে দুর্বল দল পাঠানোর ব্যাপারটি মনে করালেন। তিনি বললেন, ‘সম্প্রতি আমরা দেখেছি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুর্বল দল নিয়ে পাকিস্তানে আসছে। এটা এমন যেন তারা শুধু একটি সিরিজ খেলার আনুষ্ঠানিকতা রক্ষা করছে।’

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টির একাদশে তিনজন নবাগতকে রেখেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ, অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস, উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস ও প্রথমত সারির পেসার স্কট অ্যাবট ও বেন ডারশুইস ছিলেন না একাদশে। এই তারকাদের ছাড়া ম্যাচ খেলায় অনেকের প্রশ্ন- এই সিরিজকে কতটা গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া?

ক্রিকেট বিশ্লেষক ও লেখক ওমাইর আলাভি বলেছেন, তারা এরই মধ্যে তাদের কিছু মূল খেলোয়াড়দের ছাড়া এসেছে এবং প্রথম ম্যাচে তারা তাদের সেরা খেলোয়াড়দের খেলায়নি। আমি এটাকে পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য অপমানজনক হিসেবে দেখছি।’

সাবেক টেস্ট ব্যাটার ও প্রধান নির্বাচক হারুন রশিদ বললেন, ‘বিশ্বকাপের একেবারে আগে যখন একই কন্ডিশনে খেলতে হবে, তখন তিন ম্যাচের সিরিজ খেলতে আসা এবং সেরা খেলোয়াড়দের মাঠে না নামানো বিভ্রান্তিকর।’ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য সহজেই জয় তুলে নেয় পাকিস্তান। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। লাহোরে আজ দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X