স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব ইনডোরে হতাশ করলেন বাংলাদেশের দ্রুততম মানব

পোল্যান্ডে আজ ৬০ মিটার স্প্রিন্টে ৪৯ জনের মধ্যে ৩৭তম হয়েছেন ইমরানুর। ছবি : সংগৃহীত
পোল্যান্ডে আজ ৬০ মিটার স্প্রিন্টে ৪৯ জনের মধ্যে ৩৭তম হয়েছেন ইমরানুর। ছবি : সংগৃহীত

বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দ্রুততম মানব ইমরানুর রহমান। পোল্যান্ডে আজ শুক্রবার অনুষ্ঠিত ৬০ মিটার স্প্রিন্টে তিনি ৪৯ জনের মধ্যে ৩৭তম হয়েছেন৷

বিশ্ব ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে ইমরান দুই নম্বর হিটে ছিলেন। তিনি ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। তার হিটে সাত জনের মধ্যে পঞ্চম হলেও এটি তার এই মৌসুমের সেরা টাইমিং। প্রতি হিটের প্রথম তিন জন ও সব হিট মিলিয়ে সেরা তিন টাইমিংধারী সেমিফাইনালে উঠেছেন।

ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোরে স্বর্ণ জেতেন। যা বাংলাদেশের অ্যাথলেটিক্সের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। এরপরের দুইবার অবশ্য তিনি তার অবস্থান ধরে রাখতে পারেননি।

বিশ্ব ইনডোরে অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলীর ম্যানেজার হিসেবে যাওয়ার কথা ছিল। তার ফ্লাইট ছিল কাতারের দোহা হয়ে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সেই ফ্লাইট প্রথমে বিলম্ব ও পরবর্তীতে স্থগিত হওয়ায় তার যাওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X