কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কী ধরনের ফিচার থাকছে আইফোন ১৭ প্রো ম্যাক্স-এ, দাম কত?

আসছে আইফোন ১৭ সিরিজ। ছবি : সংগৃহীত
আসছে আইফোন ১৭ সিরিজ। ছবি : সংগৃহীত

অ্যাপলের নতুন চমক নিয়ে হাজির হয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপল পার্কে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এটি উন্মোচন করেন কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক।

অনুষ্ঠানে আইফোন ১৭ সিরিজের ৪টি মডেল ঘোষণা করা হয়— আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এছাড়া নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ এবং ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণেরও তথ্য প্রকাশ করা হয়।

আইফোন ১৭ প্রো ম্যাক্স হলো নতুন সিরিজের সবচেয়ে দামি ও ফিচারসমৃদ্ধ মডেল। এতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ইউনিবডি এবং বিল্ট-ইন জলীয়বাষ্প নিরোধক ভ্যাপার চেম্বার। ফলে দীর্ঘ ব্যবহারে ব্যাটারি ফুরিয়ে যায় না এবং ফোন অতিরিক্ত গরম হয় না।

আইফোন ১৭ প্রো ম্যাক্স-এ রয়েছে এ১৯ প্রো চিপসেট। পেছনের ৩টি ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা ৮ এক্স অপটিকাল জুম টেলিফটো সুবিধা দিয়ে এসেছে। সামনে আছে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর। পেশাদার ভিডিও তৈরি ও এডিট করার জন্য ডিভাইসটিতে নানা টুলসও যোগ করা হয়েছে।

ডিসপ্লে স্ক্রিনের আকার ৬.৯ ইঞ্চি। ফোনের সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সিরামিক ২ শিল্ড। প্রো মোশন, ৩ হাজার নিট ব্রাইটনেস, অলওয়েজ-অন ফিচার এবং ব্যাক গ্লাসের চার গুণ বেশি সহনশীলতা এটিকে আগের মডেলের থেকে আলাদা করেছে।

ভ্যারিয়েন্ট ও দাম

আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের স্টোরেজ ভ্যারিয়েশন রয়েছে মোট ৪টি— ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টিবি এবং স্পেশাল ২ টিবি। দাম শুরু হচ্ছে ১,১৯৯ মার্কিন ডলার থেকে। স্টোরেজ বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়বে। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে (১ ডলার = ১২১.৭ টাকা) এর প্রাথমিক দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকার মতো।

আইফোন ১৭ সিরিজ আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে, আর ১৯ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে নতুন আইফোন।

তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য বাজারে কবে থেকে এই ৪টি নতুন মডেল পাওয়া যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অ্যাপল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতার ভেতর বোমাকাণ্ড / বোতামে চাপ লাগলেই ঘটত ভয়ানক এক ঘটনা, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১০

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১১

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১২

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৫

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৬

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৭

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৯

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

২০
X