কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রথম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ‘জিপিফাই আনলিমিটেড’ আনল গ্রামীণফোন

‘জিপিফাই আনলিমিটেড’-এর উদ্বোধন করেছেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা
‘জিপিফাই আনলিমিটেড’-এর উদ্বোধন করেছেন জুনাইদ আহমেদ পলক। ছবি : কালবেলা

বাংলাদেশে প্রথমবারের মতো ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ‘জিপিফাই আনলিমিটেড’ মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির প্রত্যাশা একীভূত লাইসেন্সের নীতিমালা মেনে আবাসিক ও ব্যবসা ক্ষেত্রে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (এফডব্লিউএ) প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য ও উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করবে উদ্ভাবনী এই প্রযুক্তি।

সোমবার (১৫ জুলাই) একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবার উন্মোচন করে গ্রামীণফোন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার মো. সাজ্জাদ হাসিব, হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন, হেড অব অ্যাডজাসেন্ট নেটওয়ার্ক বিজনেস ইনোভেশন মইনুল মোমেন এবং কোম্পানিটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জুনাইদ আহমেদ পলক দেশের প্রথম ওয়্যারলেস ওয়াই-ফাই সল্যুশন ‘জিপিফাই আনলিমিটেড’-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘জিপিফাই আনলিমিটেড’ বাংলাদেশের ডিজিটাল পরিমণ্ডলে একটি পরিবর্তন আনবে। নির্ভরযোগ্য, দ্রুত ও ওয়্যারলেস ইন্টারনেট প্রদানের মাধ্যমে এটি সারা দেশের কানেক্টিভিটি ও অ্যাক্সেসিবিলিটি উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট প্রদানের মাধ্যমে ব্যক্তি ও ব্যবসার ক্ষমতায়ন করবে এটি। এটি দূরবর্তী অবস্থান থেকে কাজ করতে, আর্থিক অন্তর্ভুক্তি, অনলাইন শিক্ষা ও টেলিহেলথের ক্ষেত্রে এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে; যা আর্থ-সামজিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ডিভাইস ও সংযোগ দ্বারা নিয়ন্ত্রিত একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। ফলে আধুনিক প্রযুক্তির সহযোগে একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও উপভোগ্য জীবনযাপন শুরু করার এখনই সময়। গ্রামীণফোন ডিজিটালভাবে অন্তর্ভুক্ত একটি সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে প্রত্যেকে ইন্টারনেটের সর্বোচ্চ মানের সেবার মাধ্যমে উপকৃত হবেন। এরই ধারাবাহিকতা ‘জিপিফাই আনলিমিটেড’। ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন প্রযুক্তি ও অবকাঠামোতে বিনিয়োগের ক্ষেত্রে গ্রামীণফোন সংকল্পবদ্ধ।

অনুষ্ঠানে জানানো হয়, জিপিফাইয়ের লক্ষ্য দেশের ডিজিটাল বিভাজন কমানো এবং ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা আরও উন্নত করা। উদ্ভাবনী এই প্রযুক্তি গ্রাহকদের নির্ভরযোগ্য, দ্রুত ও সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করবে। এর মাধ্যমে দেশের যে কোনো স্থানের গ্রাহকরা নিরবচ্ছিন্ন সংযোগ উপভোগ করতে পারবেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১০

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১২

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৩

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৪

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৫

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৭

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৮

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৯

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

২০
X