কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর, গোল্ডেন ভিসা দিচ্ছে আমিরাত

আমিরাতের গোল্ডেন ভিসা ও ইনফ্লুয়েন্সারের কার্যক্রম। ছবি : সংগৃহীত
আমিরাতের গোল্ডেন ভিসা ও ইনফ্লুয়েন্সারের কার্যক্রম। ছবি : সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ভিসা পেলে স্পন্সর বা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই যে কোনো ব্যক্তি ১০ বছর পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাতের সরকারি কর্মকর্তারা জানান, সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মিডিয়া খাতে যুক্তদের জন্য আমিরাতকে প্রধান গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছেন। এজন্য এ খাতে সংশ্লিষ্টদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে বিভিন্ন দেশের ১০ হাজার কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের এ ভিসা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আমিরাতে যেতে ইচ্ছুক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য মান নির্দিষ্ট করে দিয়েছে দেশটির সরকার। এতে বলা হয়েছে, কনটেন্টে সৃজনশীলতা রয়েছে বা সমাজকে প্রভাবিত করতে পারে অথবা কনটেন্ট তৈরির জন্য পুরস্কার এবং স্বীকৃতি পেয়েছেন এমন লোকদের এ ভিসা দেওয়া হবে। এছাড়া যেসব কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে আমিরাতের নেটিজেনরা লাভবান হতে পারে তারাও এর অন্তর্ভুক্ত হবেন।

কর্মকর্তারা জানিয়েছেন, কনটেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার গোল্ডেন ভিসা পেতে চাইলে তাদের ক্রিয়েটরস এইচকিউ নামের ওয়েবসাইটে গিয়ে ফরম ফিলাপ করতে হবে। এছাড়া সেখানে নিজের ই-মেইল অ্যাড্রেসও যুক্ত করতে হবে।

ফরম ফিলাপের পর তাদের আবেদনপত্রটি ক্রিয়েটরস এইচকিউ টিম যাচাই-বাছাই করবে। এরপর ভিসার জন্য বাছাইকৃত ব্যক্তিদের ই-মেইলে জানিয়ে দেওয়া হবে। এরপর থেকে পরবর্তী ধাপের কাজ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১০

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১১

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১২

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৩

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৪

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৫

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৭

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৮

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৯

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

২০
X