কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, ‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) মেধাতালিকায় মোট ৯ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী স্থান অর্জন করেছেন। অপরদিকে ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) মেধাতালিকাভুক্ত হয়েছেন মোট ৩০৩ জন শিক্ষার্থী।

মেধাতালিকায় স্থানপ্রাপ্ত সব প্রার্থীকে আগামী রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন চয়েজ ফরম পূরণ করতে হবে।

এ সময় প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ বিভাগ পছন্দক্রম উল্লেখ করতে হবে। ইঞ্জিনিয়ারিং ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য সর্বমোট ১১টি পছন্দক্রম দিতে হবে। তবে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আলাদাভাবে কোনো পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রথম ধাপে ভর্তির জন্য ক গ্রুপের মেধাতালিকার প্রথম ১ হাজার ২৫০ জন এবং খ গ্রুপের প্রথম ৭৫ জন শিক্ষার্থীকে আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত ধাপে ভর্তি শেষে আসন শূন্য থাকলে পর্যায়ক্রমে পরবর্তী মেধাতালিকা থেকে শিক্ষার্থীদের ডাকা হবে।

এর আগে, গত শনিবার (১৭ জানুয়ারি) চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি সংরক্ষিত আসনসহ মোট ৯৩১টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে ১৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। এর মধ্যে ১২ হাজার ৯৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১০

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১২

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৩

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৪

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৮

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৯

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

২০
X