স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আসর সেরা হয়েও ক্ষমা চাইলেন শরিফুল

শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

এবারের বিপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন এক নম্বরে। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক সাফল্যে গড়েছেন একের পর এক রেকর্ড। তবু ফাইনালে শিরোপা হাতছাড়া হওয়ায় উচ্ছ্বাসের বদলে আক্ষেপই ফুটে উঠল শরিফুল ইসলামের কণ্ঠে।

চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হন বাঁহাতি এই পেসার। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৮৪, আর বোলিং গড় ১০.০৭—যা পুরো টুর্নামেন্টে ছিল সেরা। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৯ রানে ৫ উইকেট ছিল তার সেরা বোলিং।

এই পারফরম্যান্সে তিনি ভেঙেছেন বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। গত মৌসুমে তাসকিন আহমেদের ২৫ উইকেটের রেকর্ড ছাপিয়ে এবার নতুন ইতিহাস গড়েন শরিফুল। সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে তিনি পেয়েছেন ৫ লাখ টাকার পুরস্কার।

শুধু তাই নয়, টুর্নামেন্টসেরার পুরস্কারও ওঠে তার হাতেই। বিপিএলের ইতিহাসে এই প্রথম কোনো বিশেষজ্ঞ বোলার এই সম্মান পেলেন। ট্রফির পাশাপাশি তিনি জিতেছেন ১০ লাখ টাকার অর্থ পুরস্কার।

তবে ফাইনালে চট্টগ্রাম শিরোপা জিততে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চান শরিফুল। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, টুর্নামেন্টসেরা ও সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ায় ভালো লাগলেও দল চ্যাম্পিয়ন হতে না পারায় কষ্ট আছে। চট্টগ্রামের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, সবাই মিলে চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত শিরোপা আনতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১০

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১১

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৪

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৫

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৬

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৮

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৯

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

২০
X