স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:২৪ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

চ্যাম্পিয়ন রাজশাহীর শিরোপা উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন রাজশাহীর শিরোপা উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

শুক্রবার পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

পুরো টুর্নামেন্টেই বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চট্টগ্রামের শরিফুল ইসলাম। এছাড়া ব্যক্তিগতভাবে আর কারা কোন পুরস্কার জিতেছেন, সেটা দেখে নেওয়া যাক-

আসরের চ্যাম্পিয়ন হওয়া রাজশাহীর পকেটে ঢুকেছে ২ কোটি ৭৫ লাখ টাকা। অন্যদিকে, রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। বিপিএলের ইতিহাসে ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। স্মারকের সঙ্গে ৫ লাখ টাকা পেয়েছেন রাজশাহীর এই ব্যাটার।

তাসকিনের রেকর্ড ভেঙে এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। সর্বোচ্চ উইকেট নিয়ে তিনিও পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। সব মিলিয়ে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।

এবার ১০টি ক্যাচ ধরেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়া আসরজুড়ে দুর্দান্ত ফিল্ডিংও করে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন লিটন দাস। তার পকেটে ঢুকেছে ৩ লাখ টাকা। উদীয়মান ক্রিকেটারের খেতাব জিতেছেন রিপন মণ্ডল। তিনিও পেয়েছেন ৩ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X