কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি  : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আমেরিকা, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা দুই দিনব্যাপী এক বৈঠকে বসেছেন। বৈঠকে যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

এই বৈঠক চলাকালীন রাশিয়া যুদ্ধ বন্ধের প্রধান শর্ত হিসেবে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে পুনরায় দাবি জানিয়েছে। রাশিয়া বলছে, দনবাস অঞ্চল থেকে সৈন্য না সরালে কোনো স্থায়ী শান্তি চুক্তি হবে না এবং ইউক্রেনকে সেখান থেকে সরে যেতেই হবে।

অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠক দুই দিন ধরে চলবে এবং দনবাস সম্পর্কে আলোচনা হবে। যদিও তিনি পূর্বেই এ ধরনের অঞ্চল ছেড়ে দেওয়ার শর্তে দ্বিমত প্রকাশ করেছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ২৮ দফা শান্তি প্রস্তাব, যা যুদ্ধ বিরতির ধাঁচে প্রস্তুত করা হয়েছে। তাতে রাশিয়ার অনেক দাবি অন্তর্ভুক্ত ছিল; যেমন- ইউক্রেনের লুহান্সক, দোনেৎস্ক ও ক্রিমিয়া অঞ্চলকে কার্যত রুশ নিয়ন্ত্রণাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করার কথা বলা হয়েছিল, যা কিয়েভ বারবার প্রত্যাখ্যান করে আসছে।

বিশ্লেষকরা বলছেন, এই ত্রিপাক্ষিক বৈঠক যুদ্ধ বন্ধে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ধাপ হলেও, ভূখণ্ড ও নিরাপত্তার বিষয়গুলোতে সরাসরি বোঝাপড়া না হলে শান্তি চুক্তি সহজে হবে না।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X