কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইন শপিং ও গেমিংয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে : ক্যাসপারস্কি

ছবি : সংগৃহীত

অনলাইন শপিং ব্যবসায় ঘিরে এ বছর ফিশিং ও ভুয়া অফারের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ক্যাসপারস্কির প্রতিবেদনে জানা গেছে। ক্যাসপারস্কি জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনলাইন স্টোর, ব্যাংক ও পেমেন্ট সিস্টেমে তৈরি করা ৬৪ লাখের বেশি ফিশিং প্রচেষ্টা ব্লক করেছে। এর প্রায় অর্ধেকই অনলাইন ক্রেতাদের লক্ষ্য করে পাঠানো হয়েছিল। একই সময়ে গেমিং প্ল্যাটফর্মগুলোও সাইবার আক্রমণের বড় লক্ষ্য ছিল।

ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্ক (কেওএসএন) জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনলাইন স্টোর, ব্যাংক ও পেমেন্ট সিস্টেমের ছদ্মবেশে তৈরি করা ৬৩ লাখ ৯৪ হাজার ৮৫৪টি ফিশিং প্রচেষ্টা ব্লক করেছে তারা। এর মধ্যে ৪৮.২ শতাংশই ছিল অনলাইন ক্রেতাদের লক্ষ্য করে।

ব্ল্যাক ফ্রাইডে ঘিরে অনেক স্প্যাম মেইল পাঠিয়েছিল সাইবার অপরাধীরা। নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই এক লাখ ৪৬ হাজার ৫৩৫টি স্প্যাম ইমেইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি। এর মধ্যে ২ হাজার ৫৭২টি এসেছে সিঙ্গেলস ডে উপলক্ষে। এসব ইমেইলের বহু অংশই আগের বছরের টেমপ্লেট পুনর্ব্যবহার করে তৈরি হয়েছে এবং অ্যামাজন, ওয়ালমার্ট, আলিবাবাসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের নামে পাঠানো হয়েছে। বিনোদন প্ল্যাটফর্মকেও ছাড় দেয়নি সাইবার অপরাধীরা। ২০২৫ সালে ৮ লাখের বেশি নেটফ্লিক্স ও ৫ লাখের বেশি স্পটিফাই সংশ্লিষ্ট ফিশিং প্রচেষ্টা শনাক্ত করেছে ক্যাসপারস্কি।

ই-কমার্স ছাড়াও সাইবার অপরাধীরা গেমিং সিস্টেম, যেমন- স্টিম, প্লেস্টেশন, এক্সবক্সকেও টার্গেট করেছে। যেখানে ২০ লাখ ৫৪ হাজারের বেশি ফিশিং প্রচেষ্টা ধরা পড়ে। গেমিং সফটওয়্যারে ছদ্মবেশে ছড়িয়ে পড়া ম্যালওয়ারও বছরজুড়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যার মধ্যে মোট ২ কোটি ১৮ হাজার ৮৯৭টি ম্যালওয়ার শনাক্ত করেছে ক্যাসপারস্কি। এর মধ্যে ডিসকর্ড থেকেই শনাক্ত হওয়া ম্যালওয়ার চেষ্টার সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৫৬ হাজার ৫৬৬, যা ২০২৪ সালের তুলনায় ১৪ গুণ বেশি।

ক্যাসপারস্কির সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা অলতুখোভা বলেন, এ বছরের তথ্য বলছে, সাইবার অপরাধীরা এখন পুরো ডিজিটাল দুনিয়াজুড়েই সক্রিয়। তারা অনলাইন শপিং, গেমিং, স্ট্রিমিং ও যোগাযোগ প্ল্যাটফর্ম সব জায়গায় ব্যবহারকারীর চলাচল লক্ষ করে নিজের কৌশল বদলায় এবং পরিচিত পরিবেশের ভেতরে লুকিয়ে থাকে। তাই ব্যবহারকারীদের জন্য অনলাইন কেনাকাটার ক্ষেত্রে নিয়মিত সতর্ক থাকা এবং বেসিক নিরাপত্তা অভ্যাস মানা এখন আরও জরুরি বলে মনে করছে ক্যাসপারস্কি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১১

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১২

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৪

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৫

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৬

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৭

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৮

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৯

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

২০
X