কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৩ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে কি অকটেন তৈরি করা যায়?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে সম্প্রতি ‘অকটেন তৈরির চেষ্টা’ করতে গিয়ে বিস্ফোরণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন হলো, ঘরে কি আসলেই অকটেন তৈরি করা যায়?

বিশেষজ্ঞ ও জ্বালানি শিল্প সংশ্লিষ্টদের মতে, এর সরল উত্তর হলো না। ঘরে অকটেন তৈরি করা সম্ভব নয়। এটি চেষ্টা করাও খুব বিপজ্জনক।

অকটেন হলো পেট্রোলিয়ামের একটি উপাদান, যা সাধারণত তেল শোধনাগারে (রিফাইনারি) জটিল শিল্প প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত হয়। এর জন্য প্রয়োজন হয় উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপের যন্ত্রপাতি এবং বিশেষ রাসায়নিক প্রক্রিয়া, যা ঘরোয়া পরিবেশে মোটেই সম্ভব নয়।

তেল শোধনাগারে অকটেন তৈরি হয়। ছবি : সংগৃহীত

জার্নাল অব ক্যাটালাইসিসের সূত্র অনুসারে, রিফাইনিং প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম এবং ক্যাটালিস্টগুলোর কার্যকারিতা নির্দিষ্ট উচ্চ চাপ ও তাপমাত্রার ওপর নির্ভরশীল, যা শিল্পকারখানার বাইরে নিয়ন্ত্রণ করা বৈজ্ঞানিকভাবে অসম্ভব এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

জার্নাল অব লস প্রিভেনশন ইন দ্য প্রসেসেস ইন্ডাস্ট্রিজে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, জ্বালানি তেলের বাষ্পীভূত হওয়ার হার এবং এর নিম্ন ‘ফ্ল্যাশ পয়েন্ট’-এর কারণে সামান্য ভুল থেকে বড় ধরণের অগ্নিকাণ্ড ঘটতে পারে।

এনভারমেন্টাল হেলথ পারসপেকটিভস জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, অপরিশোধিত হাইড্রোকার্বন বাষ্পের সংস্পর্শে এলে ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে।

এছাড়া গবেষণায় প্রমাণিত হয়েছে, জ্বালানির রাসায়নিক শুদ্ধতা নিশ্চিত না হলে তা আধুনিক ইঞ্জিনের অভ্যন্তরীণ দহন ক্ষমতা নষ্ট করে দেয়। অন্যদিকে জার্নাল অব লস প্রিভেনশন ইন দ্য প্রসেসেস ইন্ডাস্ট্রিজের গবেষণা অনুযায়ী, অনিয়ন্ত্রিত পরিবেশে হাইড্রোকার্বন পাতন করা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। এতে যেকোনো মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ ঘটার ঝুঁকি থাকে।

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে নিহত হন নুর আলম মাসুদ। ছবি : সংগৃহীত

বিশেষজ্ঞদের মতে, ইউটিউব বা অনলাইনে দেখা ঘরোয়া পদ্ধতি বাস্তবে সহজ মনে হলেও বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। অনেক সময় ভুল ধারণার ওপর ভিত্তি করে কিছু মানুষ ভিডিও দেখে বিভ্রান্ত হয়। এতে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ফেনীর সোনাগাজীর ঘটনা এটিই প্রমাণ করে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X