কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৯:১১ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ট্রুকলার নম্বর লুকিয়ে রাখা যাবে আরও সহজে

ট্রুকলার। ছবি : সংগৃহীত
ট্রুকলার। ছবি : সংগৃহীত

ট্রুকলার বর্তমান সময়ে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় মাধ্যম। এ মাধ্যমে অপরিচিত নম্বর থেকে ফোন আসলে সহজেই পরিচিতি জানা যায়। ফলে কলটি রিসিভ করা কতটা জরুরি সিদ্ধান্ত নিতে পারেন ব্যবহারকারী। এ ছাড়াও স্প্যাম কলগুলো করা যায় ব্লক।

যদিও গোপনীয়তাসংক্রান্ত কারণে অনেকেই নিজের ট্রুকলার অ্যাকাউন্ট নিয়ে চিন্তিত থাকেন। অপরিচিত যে কারও কাছে নিজের নাম ও প্রোফাইল দেখাতে চান না। তাদের জন্য আজকের আয়োজন। আপনি চাইলে কিছু সেটিংস পরিবর্তন করে সহজে ট্রুকলার থেকে নিজের নাম ডিলিট করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ফোন থেকে ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

প্রথমে ফোন থেকে ট্রুকলার অ্যাপটা খুলতে হবে।

উপরের বাম দিকে থাকা ৩টি ডটে ট্যাপ করতে হবে।

এবার সেটিংসে যেতে হবে।

সেখানে থাকা বিকল্পগুলোর মধ্যে থেকে প্রিভেসি সেন্টার খুঁজে নিতে হবে।

ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের ওপর ক্লিক করতে হবে।

স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা অথবা মেসেজ পড়ে নিয়ে তারপর কনফার্ম করতে হবে।

আইফোন থেকে ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

ফোনে প্রথমে ট্রুকলার অ্যাপ খুলতে হবে।

একেবারে উপরের ডান দিকের কোণে গিয়ার আইকনের ওপর ট্যাপ করতে হবে।

অ্যাবাউট ট্রুকলারে ক্লিক করতে হবে।

এরার স্ক্রল করে নিচে নেমে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের ওপর ক্লিক করতে হবে।

স্ক্রিনে ভেসে ওঠা গুরুত্বপূর্ণ সতর্কতা অথবা মেসেজ পড়ে নিয়ে তারপর কনফার্ম করতে হবে।

ট্রুকলার থেকে ফোন নম্বর ডিলিট করবেন যেভাবে

প্রথমে অফিসিয়াল ট্রুকলার ওয়েবসাইটে যেতে হবে।

ট্রুকলারে গিয়ে ফোন নম্বর পেজ আনলিস্ট করতে হবে।

কান্ট্রি কোডসহ নিজের ফোন নম্বর দিতে হবে।

যে কারণে নিজের অ্যাকাউন্ট রিমুভ করতে চাইছেন, তার ব্যাখ্যা দিয়ে অপশনের ওপর ক্লিক করতে হবে।

এবার ক্যাপচা কোড দিতে হবে।

প্রাপ্ত অপশন থেকে উনলিস্টের ওপর ক্লিক করতে হবে।

এভাবে সহজেই ট্রুকলার থেকে অ্যাকাউন্ট এবং নিজের ফোন নম্বর ডিলিট করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X