কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় ৩০ জনের প্রাণহানি, মালিতে জরুরি অবস্থা জারি

ব্যাপক বন্যার মালিতে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। ছবি : সংগৃহীত
ব্যাপক বন্যার মালিতে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কয়েক সপ্তাহের ভারি বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে এবং বাস্তুচ্যুত হয়েছে ৪৭ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

জুন থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে বন্যা শুরু হয়। বন্যায় দেশব্যাপী ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭,০৭৭টি পরিবার। মন্ত্রিসভার বিশেষ বৈঠকের পর সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বামাকোতে প্রায় ৫৬৩ পরিবার এবং ৪,৬৩৯ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের গাও অঞ্চল। সেখানে ৯,৯৩৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছয়জন মারা গেছে।

পুরো সাহেলজুড়ে ভারি বৃষ্টিপাত হয়েছে। বন্যায় প্রতিবেশী নাইজারে ২১৭ জন এবং চাঁদে কয়েক ডজন লোক প্রাণ হারিয়েছে।

বন্যাকবলিতদের জন্য প্রয়োজনীয় খাবার মজুত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তায় ৪ বিলিয়ন সিএফএ ফ্রাঙ্ক (৭ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে দেশটির মন্ত্রিসভা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X