বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরেক দেশ

দুই দেশের নেতাদের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
দুই দেশের নেতাদের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করেছেন সোমালিল্যান্ডের শাসক দলের এক শীর্ষ নেতা। তবে এ নিয়ে আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়টিকে ‘ভণ্ডামি’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

বুধবার (০৭ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমালিল্যান্ডের ক্ষমতাসীন ওয়াদ্দানি পার্টির চেয়ারম্যান হারসি আলী হাজি হাসান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে উপেক্ষা করায় সোমালিল্যান্ড বাধ্য হয়েই ইসরায়েলের দিকে ঝুঁকেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার সম্প্রতি হারগেইসা সফর করেছেন। এরপর তিনি এ মন্তব্য করেন। চলতি সপ্তাহে অনুষ্ঠিত ওই সফরটি ছিল অঞ্চলটির তথাকথিত রাজধানীতে কোনো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। গত ডিসেম্বরের শেষ দিকে ইসরায়েল সোমালিল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়।

সোমালিল্যান্ডের ওই নেতা বলেন, আমাদের হাতে কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াই আমাদের অস্তিত্বের প্রশ্ন। যে কোনো দেশ যদি আমাদের অস্তিত্বের অধিকার স্বীকার করে, তাকে স্বাগত জানানো ছাড়া আমাদের আর কোনো পথ নেই।

ইসরায়েলি মন্ত্রীর এ সফর ঘিরে তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সোমালিল্যান্ডকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করা কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ‘বিচ্ছিন্নতাবাদী বাস্তবতা’ প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে। তবে এসব সমালোচনায় কোনো গুরুত্ব দেননি হাসান।

তিনি বলেন, আমরা ৩৪ বছর ধরে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আছি। আরব লীগের প্রত্যাখ্যান আমাদের কাছে কোনো বিষয় নয়। তারা কখনোই আমাদের সদস্য করেনি, আর আরব দেশগুলো থেকেও আমরা কোনো মনোযোগ পাইনি।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক শুধু সোমালিল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। মিসর, তুরস্ক, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতসহ বহু আরব ও মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X