কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসসহ (এলপিজি) রেস্তোরাঁ খাতের বিদ্যমান সব সমস্যা দ্রুত সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গ্যাস সংকটসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি।

তারা জানায়, করোনাকালীন সময়ে সংকট এবং পরে জুলাই বিপ্লবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষ ও ব্যবসায়ীদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এক বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও বিগত দিনের প্রতিবন্ধকতা দিন দিন বাড়ছে। বর্তমান বাজারে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তার ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে মারাত্মক প্রভাব পড়ছে রেস্তোরাঁ খাতে। বর্তমানে দেশের রেস্তোরাঁ সেবা সংকটময় সময় অতিক্রম করছে।

দেশের রেস্তোরাঁ খাতে বর্তমানে যেসব সংকট রয়েছে- তীব্র জ্বালানি সংকট, ট্রেড ইউনিয়নের নামে মালিকদের হয়রানি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যে দিশেহারা পরিস্থিতি, ব্যবসা পরিচালনায় নেই ওয়ান স্টপ সার্ভিস, নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের দৌরাত্ম্য বাড়ছে ও রেস্তোরাঁ ব্যবসার সংকটে নিরসনে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট অঙ্গীকারও নেই।

রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, এলপিজি সংকট নিরসনে সরকার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সমস্যা সমাধান না হলে সব রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও জানায় সংগঠনটি।

এর আগে, এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। পরে বিইআরসির আশ্বাসে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সমিতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X