কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা

বেনিনে ক্ষমতা দখলের ঘোষণা সেনাদের। ছবি : সংগৃহীত
বেনিনে ক্ষমতা দখলের ঘোষণা সেনাদের। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দখল করে সরকার উৎখাতের ঘোষণা দিয়েছে বেনিনের একদল সেনা। তারা প্রেসিডেন্ট পাত্রিস তালনকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।

রোববার (০৭ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফরাসি দূতাবাস জানিয়েছে, বেনিনের প্রধান শহর কটোনুতে প্রেসিডেন্টের বাসভবনের কাছে গোলাগুলির শব্দ শোনা গেছে। অভ্যুত্থানকারীরা সংবিধান স্থগিত, স্থলসীমান্ত ও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

অন্যদিকে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট তালন নিরাপদে আছেন এবং টিভি স্টেশনে থাকা এই ছোট দলটির নিয়মিত সেনাবাহিনীর সমর্থন নেই।

বেনিনের পররাষ্ট্রমন্ত্রী শেগুন আজাদজি বাকারি রয়টার্সকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেনাবাহিনীর বড় অংশ এখনো সরকারের পক্ষেই রয়েছে— আমরা ব্যবস্থা নিচ্ছি।

এক প্রেসিডেন্সিয়াল কর্মকর্তা এএফপিকে বলেন, এটি কেবল একটি ছোট দল, যারা শুধু টেলিভিশন স্টেশন দখল করেছে। শহর ও দেশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

টিভিতে পাঠ করা বিবৃতিতে জানানো হয়, লেফটেন্যান্ট কর্নেল টিগ্রি পাস্কাল সামরিক ট্রানজিশন কাউন্সিলের নেতৃত্ব দেবেন। তারা প্রেসিডেন্ট তালনের দেশ পরিচালনার ধরনকে অভিযুক্ত করে এই পদক্ষেপের যৌক্তিকতা দেখিয়েছে।

বিবিসি জানিয়েছে, ৬৭ বছর বয়সী তালন আগামী বছর দ্বিতীয় মেয়াদ শেষে পদত্যাগ করতে যাচ্ছেন। আসন্ন এপ্রিলেই দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০১৬ সালে প্রথমবার ক্ষমতায় আসা তালন ‘কটন কি’ হিসেবে পরিচিত। তিনি তৃতীয় মেয়াদে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ইতোমধ্যে উত্তরসূরিও ঘোষণা করেছেন। তবে ফরাসি দূতাবাস তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য ঘরে থাকার পরামর্শ দিয়েছে।

বেনিন আফ্রিকার স্থিতিশীল গণতন্ত্রগুলোর একটি হিসেবে পরিচিত হলেও এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে রয়েছে। দেশটি আফ্রিকার বৃহত্তম তুলা উৎপাদনকারী।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X