কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পালাতে থাকা বাসিন্দাদের ওপর ড্রোন হামলা, নিহত ২৪

সুদানের বাস্তচ্যুত বাসিন্দারা। ছবি : সংগৃহীত
সুদানের বাস্তচ্যুত বাসিন্দারা। ছবি : সংগৃহীত

সুদানে পালাতে থাকা বাসিন্দাদের ওপর ড্রোন হামলা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলা চালিয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি যানবাহনে ড্রোন হামলা হয়েছে। এতে তারা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু, যার মধ্যে দুটি শিশু নবজাতক রয়েছেন। বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

শনিবার উত্তর কুরদোফান প্রদেশের রাহাদ শহরের কাছে এই হামলার ঘটনা ঘটে। চিকিৎসক সংগঠনটি জানায়, নিহতরা ডুবেইকার এলাকায় চলমান সংঘর্ষ থেকে পালিয়ে যাচ্ছিলেন। এর আগের দিন শুক্রবারও উত্তর কুরদোফানে ত্রাণ সহায়তা বহর ও জ্বালানি বহনকারী ট্রাক লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হন।

আল জাজিরা জানিয়েছে, উত্তর কুরদোফান রাজ্য সরকার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-সংশ্লিষ্ট একটি ত্রাণ বহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে আরএসএফের নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। হামলাগুলো রাজ্যের রাজধানী এল-ওবেইদ থেকে হোয়াইট নাইল রাজ্যের কোস্তি শহরের সংযোগ সড়কে সংঘটিত হয়েছে। এলাকাটি ত্রাণ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানায়, ভোরবেলায় প্রথম হামলায় এর-রাহাদে তিনটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এরপর আল্লাহ করিম এলাকায় দ্বিতীয় হামলায় জাতিসংঘের ত্রাণবাহী যানসহ চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া উম রাওয়াবা এলাকায় তিনটি ড্রোন হামলায় একটি পরিবহন ট্রাক ও একটি জ্বালানি ট্যাংকার ধ্বংস হয়, এতে আরও বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ডব্লিউএফপি এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, এল-ওবেইদে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য ত্রাণ সরবরাহের সময় বহরটি হামলার শিকার হয়। সংগঠনটি একে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়ে স্বাধীন তদন্ত এবং মানবিক কর্মীদের সুরক্ষায় কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রও হামলার নিন্দা জানিয়েছে। আরব ও আফ্রিকা বিষয়ক মার্কিন সিনিয়র উপদেষ্টা মাসাদ বোলুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ক্ষুধার্ত মানুষের জন্য পাঠানো খাদ্য ধ্বংস করা এবং মানবিক কর্মীদের হত্যা করা জঘন্য অপরাধ।

জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ডেনিস ব্রাউন জানান, ট্রাকগুলো কোস্তি থেকে এল-ওবেইদের কাছে বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছিল।

সুদানের সেনাবাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে চলমান এই সংঘাত প্রায় তৃতীয় বছরে প্রবেশ করেছে। এই যুদ্ধে এখন পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ নিহত, প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং বহু অঞ্চল দুর্ভিক্ষের মুখে পড়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২ কোটি ১০ লাখের বেশি সুদানি তীব্র খাদ্য সংকটে ভুগছেন এবং দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। সহিংসতার কারণে বহু মানুষ প্রতিবেশী দেশ চাদে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমস্তাপুর / কেউ শুনছে না শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না, বৃষ্টিতে ভিজেই রাত পার

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

১০

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

১১

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১২

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১৩

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১৪

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৫

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৬

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৭

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৮

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৯

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X