কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের যে দেশ সবচেয়ে গরিব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বে অনেক সম্পদ রয়েছে। এরপরও অনেক দেশের মানুষ এখনো চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। মানুষের মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে গরিব ১০টি দেশের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সবচেয়ে দরিদ্র এই ১০টি দেশই অবশ্য আফ্রিকা মহাদেশের। আর সবচেয়ে গরিব দেশের এই তালিকায় এক নম্বরে রয়েছে দক্ষিণ সুদান। খবর ফোর্বসের।

মূলত চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই এই তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মানুষের মাথাপিছু জিডিপি ও ক্রয়ক্ষমতার ওপর ভিত্তি করে এই তালিকা দিয়েছে সংস্থাটি। তালিকা অনুযায়ী সবচেয়ে গরিব দেশ হলো দক্ষিণ সুদান। তালিকার বাকি দেশগুলো হলো—বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, মোজাম্বিক, মালাউই, নাইজার, চাদ, লাইবেরিয়া ও মাদাগাস্কার।

আইএমএফের এই তালিকায় আফ্রিকা মহাদেশের ছোট ও কম শক্তিধর দেশ যেমন রয়েছে তেমনি রয়েছে আয়তনে বড় দেশও। লাইবেরিয়া ও চাদে সীমিত সম্পদ, দুর্বল আর্থিক খাত ও প্রতিকূল কর ব্যবস্থার মতো বাধার কারণে বিদেশি বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি কঙ্গো ও মোজাম্বিকের মতো বড় দেশও অভ্যন্তরীণ সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এসব কারণে তাদের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

অন্যদিকে এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হলো ইয়েমেন। দেশটির মাথাপিছু জিডিপির পরিমাণ ২ হাজার ১৩৬ মার্কিন ডলার। তবে বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন থেকে সুনির্দিষ্ট অর্থনৈতিক তথ্য-উপাত্ত জোগাড় করা বেশ কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১০

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১১

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১২

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৩

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৪

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৫

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৬

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৭

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৮

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

২০
X