কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

কেবিনে ধোঁয়া, মাঝ আকাশে অল্পের জন্য রক্ষা পেল বিমান

ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের বিমান। ছবি : সংগৃহীত
ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের বিমান। ছবি : সংগৃহীত

মাঝ আকাশে বিমানের কেবিনে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছেন বিমানের যাত্রীরা। পরে যাত্রা বাতিল করে পুনরায় বিমানবন্দরে ফিরে এসেছে বিমানটি।

সোমবার (২০ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হংকং এবং বোস্টনের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার হংকংগামী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়। এ সময় বিমানের কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

এয়ারবাস এ৩৫০-৯০০ দ্বারা পরিচালিত ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ২৩ মিনিটে বোস্টন থেকে যাত্রা করে। এরপর বিমানটি বিমানবন্দরে ফিরে আসার আগে ম্যাসাচুসেটস উপসাগরের ওপর দিয়ে চক্কর দিতে থাকে।

এভিয়েশন সূত্র এবং ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, লোগান বিমানবন্দরে নিরাপদে অবতরণ করার আগে বিমানটি প্রায় ৯০ মিনিট ধরে আকাশে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই কেবিনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, তারা বিমানে ধোঁয়ার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জরুরি অবতরণের ক্ষেত্রে প্রায়ই বিমানের ওজন কমানোর জন্য জ্বালানি-ডাম্পিং পদ্ধতির প্রয়োজন হয়। এ জন্য ফ্লাইটটিকে ম্যাসাচুসেটস উপসাগরের উপরে চক্কর দিতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১১

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৪

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৫

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৮

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৯

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

২০
X