কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে মার্কিন এফ-১৬ ভূপাতিত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ইউক্রেনে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির এক কমান্ডার বলেন, রাশিয়ান এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি ভূপাতিত করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রাশিয়া ১-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ‘সেভের’ কলসাইনধারী ওই কমান্ডার বলেন, ইউক্রেন পরিচালিত এই এফ-১৬ বিমানটি ছিল তার ইউনিটের জন্য ‘সবচেয়ে আকর্ষণীয় লক্ষ্য’।

তিনি বলেন, এস-৩০০ ব্যাটারি থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। প্রথম ক্ষেপণাস্ত্রটি বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয়টি ‘চূড়ান্ত আঘাত’ হানে। এই অভিযানের জন্য আমাদের দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। আমরা বিমানটির গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম এবং আগেই অনুমান করেছিলাম। শত্রুপক্ষ দাবি করত, এই বিমানগুলো ধ্বংস করা যায় না। কিন্তু বাস্তবে দেখা গেল, এগুলোও অন্যগুলোর মতোই আকাশ থেকে পড়ে।

আরটি জানিয়েছে, তিনি ঘটনাটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি।

উল্লেখ্য, ইউক্রেন ২০২৪ সালের আগস্ট থেকে এফ-১৬ যুদ্ধবিমান পেতে শুরু করে এবং এ পর্যন্ত যুদ্ধে ৪টি এফ-১৬ হারানোর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, ইউরোপীয় মিত্রদের প্রতিশ্রুত ৮৭টি এফ-১৬-এর মধ্যে কিয়েভ এখন পর্যন্ত ৪৪টি বিমান গ্রহণ করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X