কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আফগান যোদ্ধারা আর সন্ত্রাসী নয়, রায় দিল রাশিয়া

তালেবান সদস্যরা। ছবি: রয়টার্স
তালেবান সদস্যরা। ছবি: রয়টার্স

আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে নিষিদ্ধ ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের ওপর দুই দশকের বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। রায় কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।

এই পদক্ষেপের ফলে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ার পথ খুলে গেল। যদিও এখনও পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে রাশিয়া ধীরে ধীরে গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবিরোধী যুদ্ধে রাশিয়ার মিত্র হিসেবে কাজ করছে।

রাশিয়া ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যে ইসলামিক জঙ্গিগোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলায় রাশিয়া তালেবানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে।

২০২৪ সালের মার্চে মস্কোর বাইরের একটি কনসার্ট হলে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৪৫ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রুশ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, হামলার পেছনে ছিল আইএসের আফগান শাখা আইএসআইএসকে।

তালেবান দাবি করেছে, তারা আফগানিস্তানে আইএস নির্মূলে কাজ করছে। তবে পশ্চিমা দেশগুলো বলছে, তালেবানের নারী অধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পথ এখনও বন্ধ।

তালেবান নারীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, পাশাপাশি পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X