কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা তুঙ্গে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা নতুন করে বেড়েছে। উত্তর কোরিয়া অভিযোগ করেছে, দক্ষিণ কোরিয়ার সেনারা তাদের সেনাদের দিকে মেশিনগান থেকে ১০টির বেশি সতর্কীকরণ গুলি চালিয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, এটি ‘ইচ্ছাকৃত উস্কানি’ এবং এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। উত্তর কোরীয় সেনারা সীমান্ত এলাকায় কাজ করার সময় দক্ষিণ কোরিয়া গুলি চালায় বলে অভিযোগ। তবে সিউল বলছে, উত্তর কোরীয় সেনারা সীমান্ত অতিক্রম করেছিল, তাই সতর্কীকরণ গুলি ছোড়া হয়েছে।

উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ‘এটি গুরুতর উস্কানি। সীমান্তে বিপুলসংখ্যক সেনা মুখোমুখি অবস্থায় থাকায় পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

এদিকে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউং জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তিনি উত্তেজনা কমানোর চেষ্টা করছেন, যদিও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন বারবার সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।

কো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে বেষ্টনি তোলায় কোনো বাধা এলে উত্তর কোরিয়া পাল্টা ব্যবস্থা নেবে। ভবিষ্যতে আগাম সতর্কবার্তা উপেক্ষিত হলে গুরুতর পরিণতির দায়ও উত্তর কোরিয়া নেবে না।

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝের বেসামরিক এলাকা বা ‘নো-ম্যান্স ল্যান্ড’-এ প্রায়ই উত্তেজনা দেখা দেয়। ওই এলাকায় গাছপালা ও ঝোপঝাড়ের কারণে সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করা কঠিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১০

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১১

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১২

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৩

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৪

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X