কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:০৪ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ
আফগানিস্তান

হাসপাতালে বোরকা পরে প্রবেশের নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে নারী রোগী, সেবিকা ও কর্মীদের হাসপাতালে প্রবেশের আগে বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান প্রশাসন। আন্তর্জাতিক মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, ৫ নভেম্বর থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। খবর বিবিসির

সংস্থাটি জানায়, নতুন নিয়মের কারণে নারীদের চিকিৎসা নেওয়ার পথে বড় বাধা তৈরি হয়েছে, ফলে জরুরি রোগী ভর্তি ২৮ শতাংশ কমে গেছে। এমএসএফের আফগানিস্তান প্রোগ্রাম ম্যানেজার সারা শাতো বলেন, এই বিধিনিষেধ নারীদের জীবন আরও কঠিন করে তুলছে, এমনকি জরুরি চিকিৎসার প্রয়োজনেও অনেক নারী আসতে পারছেন না।

তবে তালেবান সরকারের মুখপাত্র এমএসএফের দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের খবর মিথ্যা। আমাদের অবস্থান হিজাব নিয়ে, বোরকা নয়।

যদিও আন্তর্জাতিক মহলের উদ্বেগের পর কিছু এলাকায় নিয়ম আংশিকভাবে শিথিল হয়েছে বলে জানা গেছে।

এমএসএফ জানায়, হেরাত আঞ্চলিক হাসপাতালে নতুন নিয়ম চালুর পর থেকেই জরুরি বিভাগে রোগী আসা কমেছে। সংস্থার মতে, তালেবান সদস্যরা হাসপাতালে প্রবেশপথে দাঁড়িয়ে বোরকা না পরা নারীদের ঢুকতে বাধা দিচ্ছেন। অন্যদিকে মানবাধিকারকর্মীরা জানান, শুধু হাসপাতালে নয়—স্কুল, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও নারীদের বোরকা পরতে বাধ্য করা হচ্ছে। হেরাতের এক নারী অধিকারকর্মী বলেন, এখন বাইরে বের হতে হলে নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এক আফগান কর্মী এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) বোরকা পুড়িয়ে প্রতিবাদের একটি ভিডিও প্রকাশ করেছেন, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

১৯৯০-এর দশকে প্রথম ক্ষমতায় থাকাকালেও তালেবান নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করেছিল। ২০২১ সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর তারা নারীদের ওপর ক্রমেই কঠোর বিধিনিষেধ আরোপ করে যাচ্ছে। ২০২২ সালে মুখঢাকা পোশাকের নির্দেশনা দেওয়া হলেও তখন সেটিকে ‘পরামর্শ’ বলা হয়েছিল।

এমএসএফের মতে, এবারই প্রথম হেরাতে নির্দেশটি কঠোরভাবে বাস্তবায়ন হচ্ছে। সারা শাতো বলেন, গত কয়েক দিনে হাসপাতালে বোরকা পরা নারীর সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে।

বর্তমানে আফগানিস্তানে নারীদের কর্মক্ষেত্র, বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক শিক্ষায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে। জাতিসংঘ এই পরিস্থিতিকে ‘লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য’ হিসেবে উল্লেখ করে এর অবসান দাবি করেছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X