কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভিয়েতনামে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

ভিয়েতনামে ভয়াবহ বন্যা। ছবি : সংগৃহীত
ভিয়েতনামে ভয়াবহ বন্যা। ছবি : সংগৃহীত

ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় ৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন এখনও নিখোঁজ রয়েছে। দেশটির ডাইক ম্যানেজমেন্ট অ্যান্ড ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন বিভাগ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ভিএন এক্সপ্রেস জানায়, বন্যায় ৫২ হাজারের বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে। হাজারো হেক্টর কৃষিজমি ও বিপুল পরিমাণ গবাদি পশু–পোলট্রি বন্যার পানিতে ভেসে গেছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই প্রদেশ। এর মধ্যে ডাক লাক প্রদেশে ১৬ জন এবং খাঁহ হোয়া প্রদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল আবহাওয়ার কারণে ১০ লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় ৬ লাখ বাড়িতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ ছাড়া প্রাদেশিক সড়কগুলোতে ১৪০টিরও বেশি ভূমিধস ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আনাদোলু জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাজারো উদ্ধার কর্মী ও পুলিশ সদস্য কাজ করছে। তারা নিখোঁজদের খোঁজ, ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X