কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন এক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ইসলামিক সংস্থা নাহদাতুলের প্রধান। আর ওই মার্কিন স্কলার ছিলেন ইসরায়েলের কট্টোর সমর্থক। গেল আগস্টের এ ঘটনার জেরে এবার নাহদাতুলের প্রধানকে পদত্যাগ করতে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠন হিসেবে পরিচিত এই নাহদাতুলের প্রায় ১০ কোটি সদস্য ও সহযোগী রয়েছে। বৃহস্পতিবারের এক বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্টাকুফকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই তিন দিনের মধ্যে হয় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন অন্যথা তাকে তার পদ থেকে অপসারণ করা হবে।

নাহদাতুলের প্রধান স্টাকুফের অপসারণের কারণ হিসেবে বলা হয়েছে, তিনি একটি অভ্যন্তরীণ অনুষ্ঠানে ‘আন্তর্জাতিক জায়োনিস্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত’ একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগও আনা হয়েছে। স্টাকুফ ২০২১ সাল থেকেই ইসলামিক সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সাল থেকে ইসরায়েল গাজায় গণহত্যা চালানো শুরু করলে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ হিসেবে ইন্দোনেশিয়া শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছে। দেশটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে আসছে। এছাড়া ইসরায়েলের সঙ্গে তারা কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X