কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে শনিবার ফেডারেল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বাড়ির সামনে সমর্থকদের পরিকল্পিত সমাবেশ শুরুর আগেই এই পদক্ষেপ আসে। সুপ্রিম কোর্টে অভ্যুত্থানের ষড়যন্ত্র মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে তিনি দীর্ঘদিন গৃহবন্দি অবস্থায় ছিলেন।

বলসোনারোর আইনজীবী সেলসো ভিলার্দি তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। ফেডারেল পুলিশের একজন কর্মকর্তা জানান, বলসোনারোকে শনিবার সকালে ব্রাসিলিয়ায় হেফাজতে নেওয়ার পর তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

রয়টার্সের দেখা আদালতের নথি অনুসারে, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাইস গ্রেপ্তারি আদেশ জারি করেন। তিনি বলেন, বলসোনারোর বাড়ির সামনে সমর্থকদের ক্যাম্প গড়ে ওঠায় তা পুলিশের নজরদারিতে বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া আগের রাতে তার গোড়ালিতে বাঁধা ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসের সঙ্গে কারসাজির প্রমাণও পাওয়া গেছে বলে উল্লেখ করেন বিচারপতি।

ঘটনার পর বলসোনারোর সমর্থকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। বিক্ষোভের আশঙ্কায় বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X