কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শীতের রাতে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল

পুরোনো ছবি
পুরোনো ছবি

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলি অভিযানের লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস এলাকা, গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন মহল্লা এবং অবরুদ্ধ উপত্যকার আরও কয়েকটি আবাসিক এলাকা।

খান ইউনিসে এক হামলায় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে এক ফিলিস্তিনি ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায় সেটি। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন বলে চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের জেইতুন এলাকার পূর্বাংশে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী দক্ষিণ ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করছিলেন এবং তাদের মধ্যে একজন সামরিক সরঞ্জাম চুরি করছিলেন।

তবে গাজার চিকিৎসা সূত্রের প্রতিবেদনের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করা ঘটনাগুলো একই কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গাজায় চলমান মানবিক সংকট আরও গভীর হয়েছে। শনিবার চরম শীতের কারণে সাত দিনের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

মাহমুদ আল-আকরা নামের ওই নবজাতক মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় মারা যায়। দ্রুত তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে প্রয়োজনীয় জ্বালানি, আশ্রয় ও মৌলিক উপকরণের সংকট এই মৃত্যুর পেছনে বড় ভূমিকা রেখেছে বলে চিকিৎসা সূত্র উল্লেখ করেছে।

চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা ও মানবিক বিপর্যয়ের এসব ঘটনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X