কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০২:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইরানের হাসপাতালে যৌথ হামলা করল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা ইসনা স্থানীয় সময় রোববার এ তথ্য জানিয়ে বলেছে, তেহরানের গান্ধী হাসপাতালে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা। পরিস্থিতি ভয়াবহ।

দেশটির বার্তাসংস্থা ফার্স ও মিজান হাসপাতালের ভেতরের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে হাসপাতালের ছাদ খসে পড়েছে এবং কিছু খালি হুইলচেয়ার পড়ে আছে। ভবন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

এদিকে থেমে নেই ইরানও। মধ্যরাতে ইসরায়েলে ভয়াবহ হামলা শুরু করেছে তেহরান।

জানা গেছে, ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। দ্য টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লুকাচ্ছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১০

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১১

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১২

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৩

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৪

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৫

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৬

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৭

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৮

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৯

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

২০
X