কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার জলসীমায় বিপদে ইরানি জাহাজ, ২০৮ জনকে উদ্ধার

ইরানি জাহাজের কাছে উদ্ধারকারী জাহাজ। ছবি: সংগৃহীত
ইরানি জাহাজের কাছে উদ্ধারকারী জাহাজ। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার উপকূলে বিপদে পড়া ইরানের একটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। পরে জাহাজটি রাজধানী কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) এলাকায় নোঙর করে।

শুক্রবার (৬ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েক জানান, বিপদের মুখে পড়ার পর জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চায়। পরে শ্রীলঙ্কা সরকার ও শ্রীলঙ্কায় অবস্থিত ইরানি দূতাবাসের সঙ্গে আলোচনার পর জাহাজের ক্রুদের উদ্ধার করে নিরাপদে তীরে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, আলোচনার পর শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার হওয়া ২০৮ জনের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন নাবিক রয়েছেন।

প্রেসিডেন্ট আরও জানান, উদ্ধার হওয়া ক্রুদের নৌবাহিনীর জাহাজে তুলে কলম্বো বন্দরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী সময়ে তাদের ত্রিকোমালি বন্দরের এলাকায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এর আগে গত বুধবার শ্রীলঙ্কার উপকূলে ইরানের একটি যুদ্ধজাহাজ হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া যায়। সে সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, জাহাজটিতে সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাত লাগে, যার ফলে জাহাজটি ডুবে যায়।

জাহাজ থেকে বিপদের সংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী প্রথমে ৩২ জনকে উদ্ধার করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজাথা হেরাথ জানিয়েছেন, জাহাজটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X