কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি করবে। এর মধ্যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করবে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, ‘পাশাপাশি বেশি উঁচু দিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’-এর সিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে। এ ছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে।

পেন্টাগন আরও জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ‘প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যুদ্ধকালীন পর্যায়ে’ নিতে চান। অর্থাৎ, স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদনে তিনি মনোযোগ দিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১০

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১১

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১২

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১৩

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৪

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৫

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৬

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৭

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৮

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৯

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

২০
X