কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাখাইন দখল করার সময়সীমা বেঁধে দিলো আরাকান আর্মি

আরাকান আর্মির প্রধান কমান্ডার তোয়ান ম্রাত নাইং। ছবি : সংগৃহীত
আরাকান আর্মির প্রধান কমান্ডার তোয়ান ম্রাত নাইং। ছবি : সংগৃহীত

আগামী বছরের মধ্যে রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সংগঠনটির প্রধান কমান্ডার তোয়ান ম্রাত নাইং আরাকান আর্মির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন। সোমবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এসময় তোয়ান ম্রাত নাইং বলেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে সব পদক্ষেপ চালিয়ে যাব। ২০২৭ সালের মধ্যেই রাখাইনে চূড়ান্ত বিজয় অর্জন করবো আমরা।

আরাকান আর্মি ২০২৩ সালের ১৩ নভেম্বর থেকে রাখাইনে সামরিক অভিযান শুরু করে। এর আগে উত্তর শান রাজ্যে ‘অপারেশন ১০২৭’ নামে অভিযান শুরু করে জোটভুক্ত সংগঠনগুলো। এ জোটের অংশ হিসেবেই আরাকান আর্মি অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে মিলে লড়াই চালিয়ে যাচ্ছে।

২০২৩ সাল থেকে এ পর্যন্ত রাখাইনের ১৪টি টাউনশিপ এবং চিন রাজ্যের প্যালেতওয়া এলাকা দখল করেছে আরাকান আর্মি। রাখাইনে সিত্তুয়ে, কিয়াকফিউ এবং মানাউং নামক ৩টি গুরুত্বপূর্ণ এলাকা বর্তমানে জান্তা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

শুধুমাত্র সামরিক অগ্রগতিই নয়, নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় প্রশাসনিক কাঠামোও গড়ে তুলছে আরাকান আর্মি। এ এলাকাগুলোতে আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাও চালু করেছে তারা। তবে এসব এলাকায় জান্তা বাহিনীর বিমান ও নৌ হামলার কারণে এখনও অনেকেই অনেকেই বাস্তুচ্যুত হচ্ছে। এদিকে, আরাকান আর্মির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্য দুই সদস্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। এছাড়াও ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী কমিটি (সিআরপিএইচ) এবং চিন ব্রাদারহুড অ্যালায়েন্স, বামার পিপলস লিবারেশন আর্মি ও স্টুডেন্ট আর্মড ফোর্সহ ৪০টিরও বেশি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীও শুভেচ্ছা জানিয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালের ১০ এপ্রিল মিয়ানমার-চীন সীমান্তের লাইজা শহরে মাত্র ২৬ জন সদস্য ও একটি অস্ত্র নিয়ে আরাকান আর্মির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এটি দেশটির অন্যতম শক্তিশালী বিদ্রোহী সংগঠনে পরিণত হয়েছে।

কালবেলা/এএমএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X