কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি কর্মী নিয়োগ নিয়ে বড় চমক মালয়েশিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে নিয়োগসংক্রান্ত সব ধরনের কোটা আবেদন ও প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে আবেদন প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিওসিএমএস) ব্যবহার করে করতে হবে।

মালয়েশিয়ার ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ধারা ৬০কে অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগের প্রাথমিক অনুমোদন, কোটা আবেদন এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হবে নতুন এ ব্যবস্থায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের জন্য নির্ধারিত অবশিষ্ট কোটার সংখ্যার ওপরই আবেদন গ্রহণ নির্ভর করবে। কেবলমাত্র সরকার অনুমোদিত নির্দিষ্ট সেক্টর ও সাব-সেক্টরের জন্য আবেদন গ্রহণ করা হবে। কোনো খাতে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সেই খাতে আবেদন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে একটি বিশেষ ফ্লো-চার্ট প্রকাশ করেছে মন্ত্রণালয়, যা আবেদনকারীদের জন্য নির্দেশিকা হিসেবে কাজ করবে।

আবেদনকারীদের আগে থেকেই যোগ্যতার শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত শর্ত, মানদণ্ড ও প্রয়োজনীয় নথির তালিকা এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মে প্রকাশিত রয়েছে। এছাড়া নির্ধারিত সময়সীমার মধ্যে সঠিক নিয়ম অনুসরণ করে আবেদন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এ লিঙ্কের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে https://fwcms.com.my/

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১১

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১২

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৩

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৪

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৫

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৬

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৭

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৮

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

২০
X